চাঁদপুরে বাইক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

০৭ আগস্ট ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২১ PM
মো. অমি ঢালী ও কিশোর চন্দ্র দাস

মো. অমি ঢালী ও কিশোর চন্দ্র দাস © সংগৃহীত

চাঁদপুর সদরের চান্দা চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হ্যাচারি-সংলগ্ন দেওয়ানবাড়ির সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী (১৭) ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস (১৬)। অমি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কিশোর চন্দ্র দাস ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।

দুর্ঘটনায় নিহতদের স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত যুবকদের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬