মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

০২ আগস্ট ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৬:৪০ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের আসানুর রহমানের ছেলে জাহিদ হাসান (২৫)। অপর দুইজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।

জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (১ জুলায়) রাতে, মালয়েশিয়ার একটি অভ্যন্তরীণ মহাসড়কে। নিহতদের সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, কাজ শেষে ৫ জন একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকি দু’জন গুরুতর আহত হন। বর্তমানে আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাহিদ হাসান সম্প্রতি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জীবিকার তাগিদে। প্রথমে যে কোম্পানির মাধ্যমে তিনি সেখানে যান, সে প্রতিষ্ঠানে দুই-তিন মাস কাজ করার পর হঠাৎ তাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালেশিয়া পুলিশ জানায়, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬