শেরপুর–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় যুবক নিহত

০২ আগস্ট ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
নিহত আল আমিন

নিহত আল আমিন © টিডিসি ফটো

‎হবিগঞ্জের শেরপুর–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কনকপুর এলাকায় বেপরোয়া গতির একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মো. আল আমিন (২৫) নিহত হয়েছেন।

‎শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে। 

জানা যায়, আল আমিন শেরপুর থেকে সিএনজি অটোরিকশায় মৌলভীবাজার যাচ্ছিলেন। কনকপুর বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ–সিলেট বিরতিহীন এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী বাস সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। সংঘর্ষের মাত্রাতিরিক্ত ধাক্কায় ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।
‎
‎দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে স্থানীয়রা প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
‎
‎খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। 
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটিতে অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত ওভারটেক ও বাসচালকদের অসচেতনতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা উন্নয়নে হাইওয়ে পুলিশের নিয়মিত তদারকি চাহিদা জানিয়েছেন।
‎

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’
  • ০৩ নভেম্বর ২০২৬
মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950