কোরিয়ান ইপিজেডে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১০

৩১ জুলাই ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
কেইপিজেডে দুর্ঘটনা

কেইপিজেডে দুর্ঘটনা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এর ভেতরে শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতপুর গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কেইপিজেডের বিভিন্ন কারখানা ছুটি হলে চট্টগ্রাম শহরগামী একটি বাসে ওঠেন শ্রমিকরা। বাসটি দৌলতপুর গেটের কাছাকাছি গেলে হঠাৎ উল্টে যায়। এতে হুড়োহুড়িতে অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কারও হাত, পা এবং মাথায় আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে কেইপিজেডের নিজস্ব হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রামমুখী একটি বাস দুর্ঘটনায় পড়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬