এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার সাবেক ইউপি সদস্য হাবিব

১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব

সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব © টিডিসি

এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব (৪২)। গত বুধবার হাবিবুর রহমানের স্ত্রী মাহফুজা বেগম স্বামীর সন্ধান চেয়ে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

গত শনিবার তিনি নিজ বাড়ী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্য বের হলে আর ফেরেনি। পরিবারে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে তার তথ্য পাঠিয়েছে বলেও জানান।

নিখোঁজ হাবিবুর রহমানের ভাই মো. কাইসার বলেন, গত ২ আগস্ট শনিবার ভোরে নামাজ পড়ে শহরে যাবেন বলে ঘর থেকে বের হয় হাবিবুর রহমান। নিজের মোবাইল নষ্ট হওয়ায় যাওয়ার সময় তিনি মোবাইলটি ঘরেই রেখে যান। আমরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় একটি জিডি করেছে, পুলিশ তার সন্ধানে চেষ্টা করে যাচ্ছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage