ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে

২৮ জুলাই ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি

ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে। নাম ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি (৩২)। পরিচয় নিশ্চিত ক‌রেছেন তার চাচাত বোন সুকতারা ইসলাম ঐশী। 

ঐশী জানান, নি‌খোঁজ জ্যো‌তি মিরপুরে বাস করতেন। গতকাল রবিবার (২৮ জুলাই) রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন। তিনি ম‌নি‌ ট্রেডিং ক‌র্পো‌রেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।

গতকাল রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে প‌ড়ে তলিয়ে যায় ওই নারী।

নি‌খোঁজ নারীর চাচাত বোন ঐশী বলেন, আমার বোন রোববার টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভি‌জিট কর‌াতে যান। রা‌তে ফেসবুক ও বি‌ভিন্ন ‌টি‌ভি চ‌্যা‌নে‌লের মাধ‌্যমে জান‌তে পা‌রি ওই এলাকায় একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে যায়। তারপর আমা‌দের প‌রিবারের লোকজন তার মোবাইল নম্ব‌রে যোগা‌যোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তার ফোন‌ নম্বর বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি ক‌রে আজ হো‌সেন মার্কেট এসে জান‌তে পা‌রি একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে গে‌ছে। ফায়ার সা‌র্ভিস কাজ কর‌‌ছে। খুঁজে না পাওয়া পর্যন্ত স‌ঠিক বলা যা‌চ্ছে না, সে আমার বোন কিনা।

আরও পড়ুন: ১৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ঢাকনাবিহীন ম্যানহোলে তলিয়ে যাওয়া সেই নারীর

ফায়ার সা‌র্ভিস সূত্রে জানা গে‌ছে, রা‌তে অনেক খোঁজাখুঁজি ক‌রে তা‌কে পাওয়া যায়‌নি। আজ‌ সোমবারও ডুবু‌রিদ‌ল চেষ্টা ক‌রে যা‌চ্ছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলমান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমাদের তিনটি টিম কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছেন।’

এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাত ৯টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

বিক্ষোভরত এলাকাবাসীরা জানান, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সরু করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। তাঁরা বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, এক সময় ম্যানহোলে ঢাকনা বসালেও পরে তা সরিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকে আর কোনো ঢাকনা বসানো হয়নি, ফলে পথচারীদের বারবার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজ নারী উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9