তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

১৬ জুলাই ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৩ PM
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে গাজীপুরে বৃষ্টি উপেক্ষা করে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা থেকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
 
বিকেলে গাজীপুরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কয়েক হাজার নেতা-কর্মী মিছিলসহ সালাউদ্দিন সরকারের টঙ্গীর বাসভবনে এসে জড়ো হন। বেলা ৩টা ৫০ মিনিটে প্রবল বৃষ্টি উপেক্ষা করে নিজ বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সালাউদ্দিন সরকার। 

এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয় চারপাশ—‘তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’; ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’’; ‘গাজীপুরে দরকার সালাউদ্দিন সরকার’।
 
মিছিলটি সালাউদ্দিন সরকারের বাসভবন থেকে শুরু হয়ে টঙ্গী কলেজ গেট হয়ে ঢাকামুখী পথে অগ্রসর হয়ে চেরাগ আলী মার্কেটের পর এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন: ঘিরে রেখেছে এসপি অফিস, মাইকিং করে লোক জড়ো করা হচ্ছে

সমাবেশে দেওয়া বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, ‘তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের রত্ন। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা ভালো করছে না। এসব অপচেষ্টার জবাব কঠোর হাতে দেওয়া হবে। ইনশাআল্লাহ তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন।’
 
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শরাফত হোসেন, যুবদল নেতা ও সালাউদ্দিন সরকারের ছেলে সৌমিক সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান প্রমুখ।
 
বিক্ষোভে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9