ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

২৮ জুলাই ২০২৫, ১২:৪৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৭:৩৯ PM
ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ

ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাহীন একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের রাস্তাটি তলিয়ে যায়। ঠিক সেই সময় দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে হাঁটছিলেন ওই নারী। পথচলার সময় তিনি গাজীপুর সিটি করপোরেশনের সড়কের পাশে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা এসে অভিযান শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘ঢাকনাহীন ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং সেখানে বৃষ্টির পানি জমে আছে। আমাদের একটি উদ্ধারকারী দল এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছে, এখনো ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান রাত সাড়ে ১০টার দিকে বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিখোঁজ নারীর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9