নেত্রকোনা জেলা আ.লীগের সহ-সভাপতি টঙ্গীতে গ্রেফতার 

০৭ জুলাই ২০২৫, ১১:০১ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায় © টিডিসি ফটো

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রবিবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। জানা গেছে, রাতে নেত্রকোনা সদর মডেল থানার এসআই শাহজাহান হোসেনের নেতৃত্বে টঙ্গী এলাকার দত্তপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে প্রশান্ত কুমারকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কার কৃষক দল নেতা 

আওয়ামী লীগের এ নেতাকে নেত্রকোনায় আনা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। তার নামে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬