দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কার কৃষক দল নেতা 

০৭ জুলাই ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১২:২৫ AM
নাসিরনগরে বহিষ্কৃত কৃষক দল নেতা এম শাহ আলম পাঠান

নাসিরনগরে বহিষ্কৃত কৃষক দল নেতা এম শাহ আলম পাঠান © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দল নেতা এম শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব ছিলেন।

রবিবার (৬ জুলাই) জেলা কৃষক দলের আহবায়ক আবু শামিম  মো. আরিফ (ভিপি শামিম) ও সদস্য সচিব জিল্লুর রহমান যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব এম শাহ আলম পাঠানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে  বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: রাজধানীর ৬৩ শতাংশ স্কুলে নেই যৌন হয়রানি প্রতিরোধ কমিটি

এ বিষয়ে দপ্তরের দায়িত্বে নিয়োজিত জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল আমিন  বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে জেলা কমিটি।

সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬
শীতে চুলের যত্নে যে বিষয়গুলো মানা জরুরি
  • ২৮ নভেম্বর ২০২৬
বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো
  • ২৮ নভেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি, শিরোপা ধরে রাখার স্বপ…
  • ২৮ নভেম্বর ২০২৬
২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শ…
  • ২৮ নভেম্বর ২০২৬