নোয়াখালী-২

এনসিপি প্রার্থীর কেন্দ্র এজেন্টকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ AM
আহত মো. মনির হোসেন

আহত মো. মনির হোসেন © টিডিসি সম্পাদিত

নোয়াখালী-২ আসন (সেনবাগ-সোনাইমুড়ী) থেকে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার নির্বাচনী কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর মতইন ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তি ওই কেন্দ্রের প্রধান এজেন্ট মো. মনির হোসেন। তাকে চাপাতি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত মো. মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মতইন গ্রামের আবদুর রবের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, ইতোমধ্যে আমাদের কয়েকশ ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সাহাপুরে আমাদের এক প্রতিনিধির ওপর হামলা চালানো হয়। আজ আবার একজনকে হত্যার চেষ্টা করা হলো। এখানে সন্ত্রাসের একটি রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে এনসিপির নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার নিজ কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে বড় ধরনের শঙ্কা তৈরি হবে।

তিনি আরও বলেন, দ্রুত দোষীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬