কৃষকদল নেতাকে গুলি করে হত্যা

২৩ মে ২০২৫, ০২:১৭ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ০২:৩৯ PM
তরিকুল ইসলাম

তরিকুল ইসলাম © টিডিসি সম্পাদিত

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধায়একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। তিনি পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশের এক পর্যায়ে গোলযোগ বাধে। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে, তিনি পথেই মারা যান। 

এ বিষয়ে অভয়নগর থানার ওসি  আব্দুল আলীম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬