১৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ঢাকনাবিহীন ম্যানহোলে তলিয়ে যাওয়া সেই নারীর

২৮ জুলাই ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৭:১৩ AM
ঢাকনাহীন ম্যানহোলে পড়া নারীকে উদ্ধারের চেষ্টা

ঢাকনাহীন ম্যানহোলে পড়া নারীকে উদ্ধারের চেষ্টা © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাহীন ম্যানহোলে এক নারীর পড়ে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি। রবিবার (২৭ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তীব্র পানির স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। 

স্বজন সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে রাস্তার পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, প্রায় দুই ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমাদের তিনটি টিম কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছেন।’

আরও পড়ুন: ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাত ৯টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত এলাকাবাসীরা জানান, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সরু করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। তাঁরা বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, এক সময় ম্যানহোলে ঢাকনা বসালেও পরে তা সরিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকে আর কোনো ঢাকনা বসানো হয়নি, ফলে পথচারীদের বারবার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজ নারী উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শে…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950