কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৯:৪৪ AM
দুর্ঘটনাকবলিত সিএনজি

দুর্ঘটনাকবলিত সিএনজি © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন—জাহিদ, তার স্ত্রী ও তাদের সন্তান।

জানা গেছে, মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: অভিনেত্রীর মরদেহ উদ্ধার, কারণ জানাল পরিবার

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জাহিদ ও তার ছেলে। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতরা বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬