রাতের অন্ধকারে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

২২ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
জামায়াতে ইসলামী প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের ছিঁড়ে ফেলা ব্যানার-ফেস্টুন

জামায়াতে ইসলামী প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের ছিঁড়ে ফেলা ব্যানার-ফেস্টুন © টিডিসি

নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনেই চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন। সকালে আমার নির্বাচনী বিভিন্ন এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা দেখতে পেয়েছে কর্মী-সমর্থকরা। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এমন ঘৃণিত কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

জামায়াত নেতা বুলবুল আরও বলেন, ‘ব্যানার-ফেস্টুন ছিঁড়ে-পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না। আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছি। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9