যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ

২২ জানুয়ারি ২০২৬, ০৩:০০ PM
মতলব উত্তরে মেঘনা নদীতে এমভি মিতালী-৭ লঞ্চ থেকে জব্দ করা জাটকা

মতলব উত্তরে মেঘনা নদীতে এমভি মিতালী-৭ লঞ্চ থেকে জব্দ করা জাটকা © টিডিসি

ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর-সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী ৭-এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে ৪ হাজার ১৫০ কেজি (১০৩ মণ ৩০ কেজি) জাটকা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: জাটকা
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬