নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল

২২ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
ইউএনও মাসুদুর রহমানে

ইউএনও মাসুদুর রহমানে © সংগৃহীত

স্থানীয়দের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দার আলোচিত সেই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।

এর আগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন করে।

পরে বিকেলে প্রথমে ইউএনওর বদলি আদেশটি বহাল রেখে শুধু দায়িত্ব থেকে তাৎক্ষণিক অবমুক্তির বিষয়টি বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কিছু সময় পর বদলির আদেশটি পুরোপুরি বাতিল করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন জানা গেছে, গত শনিবার বিকেলে জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া রাজারে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পরভেজসহ কয়েকজন মিলে সরকারি জায়গা দখল করে ঘর তুলছিলেন। স্থানীয়রা খবর দিলে ইউএনও গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পারভেজকে আটক করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, ‘এখানে কার অনুমতিতে এসেছেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইলকোর্ট করতে হলে আমাকে বলতে হবে।’ ইউএনও প্রশ্ন করেন ‘এটা কোন আইনে আছে?’ তখন চেয়ারম্যান বলেন, ‘এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে।’

চেয়ারম্যানের এমন বক্তব্যের ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। এতে চারদিকে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় পরদিন (১৮ জানুয়ারি) লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর একদিন পর ২০ জানুয়ারি (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানকে ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করে। এর পরদিন ২১ জানুয়ারি (বুধবার) সকালে স্থানীয় লোকজন, এলাকাবাসী ইউএনওকে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা বলে দাবি করে তার বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেন।

পরে বিকেলে প্রথমে ইউএনওর বদলি আদেশটি বহাল রেখে শুধুমাত্র দায়িত্ব থেকে তাৎক্ষণিক অবমুক্তির বিষয়টি বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কিছুসময় পর বদলির আদেশটি পুরোপুরি বাতিল করা হয়।

এদিকে ইউএনওর বদলি আদেশের তীব্র সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। দ্রুত বদলি আদেশ প্রত্যাহারের পাশাপাশি বদলির সুপারিশকারীদের নাম প্রকাশের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ইউএনওর বদলি আদেশকে অন্যায় বলে উল্লেখ করে দ্রুত আদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, মাসুদুর রহমান গত ১৪ ডিসেম্বর জেলার কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন।

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence