পাবনায় নদীতে ভাসছিল শিশুটির মরদেহ

০৮ জুলাই ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM
নদীতে ভাসছে শিশুটির মরদেহ

নদীতে ভাসছে শিশুটির মরদেহ © টিডিসি

লাল রঙের জামা ও কমলা রঙের ট্রাউজার পরা অবস্থায় নদীতে ভাসছিল এক শিশুর মরদেহ। স্থানীয় লোকজন থানায় জানানোর পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদী থেকে কন্যা শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। এখনো শিশুটির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় হঠাৎ করেই চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। শিশুটির লাল রঙের জামা ও কমলা রঙের ট্রাউজার পরিহিত অবস্থায় ছিল। 

এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো এলাকা থেকে শিশুটির মরদেহ ভেসে এসেছে। পানিতে পড়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছে।

ওসি মনজুরুল আলম আর জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিশুটির নাম পরিচয় কিছু পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে। পরবর্তী সময়েবিস্তারিত জানানো হবে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬