আশুরা উপলক্ষে রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

০৫ জুলাই ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৫:০৭ PM
বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দর © টিডিসি

পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী রবিবার (৬ জুলাই) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। 

তিনি বলেন, ‘রবিবার সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোমবার (৭ জুলাই) সকাল থেকে আবারও সব কার্যক্রম চালু হবে।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন।

আরও পড়ুন: আপনাকে আমরা বসিয়েছি, ভিসিকে বলা বক্তব্যের ব্যাখ্য দিলেন সেই শিক্ষার্থী

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো রবিবার দেশে ফিরে যেতে পারবে। সোমবার সকাল থেকে আবার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গড়ে ৪০০-৪৫০টি ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয় আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। দেশের স্থলবন্দরগুলোর মধ্যে আমদানি পণ্যের প্রায় ৭০ শতাংশই বেনাপোল বন্দরের মাধ্যমে আসে। এ বন্দর দিয়ে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে, যার মাধ্যমে সরকার বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব পায়।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬