কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবা‌রি গ্রেপ্তার

৩০ জুন ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৮:২৮ AM
জব্দ করা ইয়াবা বড়ি

জব্দ করা ইয়াবা বড়ি © টিডিসি

কু‌ড়িগ্রামের রৌমারীতে ইয়াবা বড়ি প্যাকেট করার সময় এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার করেছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার মাদক কারবারি নাম র‌ফিক মিয়া (৩৫)। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, র‌ফিক এলাকার চি‌হ্নিত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে তিনি দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছেন। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে ইয়াবা বড়ি প‌্যাকেট করা হ‌চ্ছে, এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নো চেষ্টা ক‌রেন রফিক। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করে। এ সময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২ হাজার ১০০ ইয়াবা বড়ি উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে মাদকদ্রব‌্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তার আসা‌মি‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬