জেলার সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের ঘোষণা দিলেন ডিসি

২৬ জুন ২০২৫, ০২:৪৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা © সংগৃহীত

জেলার সব প্রতিষ্ঠান—সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকের কর্মীদের ডোপ টেস্ট করা হবে। বলে জানিয়েছেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত আলোচনা সভায় এমন ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাক আহমেদ।

তিনি বলেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসের প্রকৃত সফলতা তখনই আসবে, যখন আমরা এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারব।

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা দায়িত্ব পালনের জন্য এসেছি, বসে থাকার জন্য নয়। জীবন শুধু অর্থ উপার্জনের জন্য নয়, ভালো কাজের জন্য। তাই প্রতিটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের ডোপ টেস্ট করে রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেবে।

আরও পড়ুন : আবু সাঈদ হত্যা মামলা : তদন্তে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফসহ অন্য কর্মকর্তারা।

বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো জাতির ভবিষ্যৎকেও ধ্বংস করতে পারে। তারা পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9