সংবাদ কাভার করে সাতক্ষীরা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ঢাকার ৩৫ সাংবাদিক

১৮ মে ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০১:৩১ PM
সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে © সংগৃহীত

সাতক্ষীরায় ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। আজ রবিবার (১৮ মে) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সংবাদ কাভার করে রাজধানী ঢাকায় ফেরার পথে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলাম কাঠির মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

জানা গেছে, গতকাল শনিবার (১৭ মে) স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। আজ বিকেলে ফিরে যাচ্ছিলেন তারা। তবে ফেরার পথে গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটিতে ছিলেন ঢাকার সাংবাদিক মো. মুক্তাদির রশিদ রোমিও। দুর্ঘটনার পর তিনি ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, ‘৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা বলছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছল হয়ে যায়।’

তিনি আরও লেখেন, ‘ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে। তাই সবার ফোন ধরতে পারছি না, দোয়া করবেন। কয়েকজন আমার গায়ে পড়েছে। তাই ব্যথা রয়েছে। এলাকাবাসী বলছেন, এখানকার এই রাস্তায় দুর্ঘটনার ঘটনা প্রায় নিয়মিত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মনে হচ্ছে, আবারও মৃত্যু কাছ থেকে ফেরত আসলাম ‘

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9