ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

২৫ জুন ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:২৩ PM
আটক নাসির উদ্দিন হীরা

আটক নাসির উদ্দিন হীরা © সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও দেশি অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) রাত ১০টায় শহরের জানতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটক মাদক কারবারির নাম নাসির উদ্দিন হীরা (৪৫)।

জানা গেছে, ফরিদপুর শহরের জানতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে মাদক কারবারের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল। অভিযানে নাসির উদ্দিন হীরাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৩টি দেশি অস্ত্র জব্দ করা হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছেন। তার জনতা ব্যাংকের তৃতীয় তলায় বাসাটি ছিল মাদক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র।  

আটক ব্যক্তিকে ও জব্দ করা মাদক-অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬