ময়মনসিংহে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

১৭ জুন ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৬:৪৮ AM
নিহত আবু রায়হান নেহাল

নিহত আবু রায়হান নেহাল © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিন দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই স্কুলছাত্রের নাম আবু রায়হান নেহাল (১৭)। সে ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও ছনধরা ইউনিয়নের হরিনাদী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৩ জুন রাতে ভাইটকান্দি সখল্যা মোড় এলাকা থেকে নিখোঁজ হয় নেহাল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৫ জুন নিহতের ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন: জুনে হচ্ছে না ঢাবির সিনেট অধিবেশন, নেপথ্যে যা জানা যাচ্ছে

সোমবার রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঢাকনা খুলে লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬