ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিবকে ছুরিকাঘাত

২৬ মে ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:১২ PM
আল নূর মোহাম্মদ আয়েস

আল নূর মোহাম্মদ আয়েস © টিডিসি

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়েস (২০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে এসে পাটগুদাম এলাকায় দাঁড়িয়েছিলেন আয়েস। এ সময় ৪-৫ যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ওই যুবকরা তাকে মারধর শুরু করে এবং ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনার পর হামলাকারীরা ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: এনটিআরসিতে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অবস্থান

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের আয়েস জানান, যারা হামলা করেছে, তাদের তিনি চিনেন না। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুর রহমান জানান, আয়েসের পায়ে ছুরির আঘাত আছে। শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন আছে। তার চিকিৎসা চলছে। 

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬