অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা

০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার সময় মো. শওকত ওসমান (শওকত) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলা প্রশাসন ঢেমুশিয়া ইউনিয়নের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমি ও আশপাশের পরিবেশের ক্ষতি করে মাটি কাটা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত শওকত ওসমানকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। তিনি বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9