মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

১৫ জুন ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই শিশু হলো ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম আলী, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান তিনজন মিলে বাড়ির পাশের ফলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে জীবিতি উদ্ধার করে। আধা ঘণ্টা পরে উদ্ধার হয় তাবাস্সুম। তৎক্ষণাৎ তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ঘণ্টাখানেক পরে উদ্ধার হয় ইব্রাহীম আলীর মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে  নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬