গোপালগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৫ জুন ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৫৪ PM
অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী জায়গা উপর গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার (১৫ জুন) সকালে উপজেলার ঘাঘর বাজার ও আশপাশের এলাকা থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলো ব্যবসায়ীরা।

গত কয়েক দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়। আজ রোববার সকালে ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে সরকারী জায়গার উপর গড়ে ওঠা প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে অনেকেই আদের সথাপনা ও মালণামাল সরিয়ে নেয়।

এ অভিযানকালে জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, প্রবীর বিশ্বাসসহ জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬