সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ কার্যকলাপ বন্ধে মনিটরিং কমিটি হচ্ছে 

১৭ মে ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
সোহরাওয়ার্দী উদ্যান

সোহরাওয়ার্দী উদ্যান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ কার্যকলাপ বন্ধে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা। শুক্রবার (১৬ মে) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। 

ওই ভিডিও বার্তায় তিনি বলেন, মঙ্গলবার (১৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে  ঢাবির এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর প্রেক্ষিতে বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বেশ  কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

সিদ্ধান্তগুলোর বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অতিদ্রুত সিসিটিভি ও লাইটের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি, উদ্যান সংলগ্ন এলাকা ও উদ্যানের ভেতরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে যা ইতোমধ্যে শুরু হয়েছে। এমনকি উদ্যানকেন্দ্রিক যে অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য একটি পরিবেক্ষণ কমিটি গঠন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উপ-উপাচার্য বলেন, এর পাশাপাশি রমনা পার্কের আদলে সোহরাওয়ার্দী উদ্যানকে একটি দৃষ্টিনন্দন পার্ক হিসেবে গড়ে তোলার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যানের অন্য যে গেটগুলো রয়েছে সেগুলোতে যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, রাজু ভাস্কর্যের কাছে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি রয়েছে, সেটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9