জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী

১১ জানুয়ারি ২০২৬, ১০:৪১ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি সেমিনারে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। আগামী বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে অনুষ্ঠিত হবে এ পোগ্রাম।

শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য জানায় সেমিনারের আয়োজক ও শিক্ষামূলক সংগঠন ‘পাঠশালা’।

আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিক-নির্দেশনা দেবেন তিনি।

আয়োজকরা জানান, সেমিনারে অংশ নিতে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফরমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশ নিতে পারবেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬