শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

১৮ মে ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর রবিবার (১৮ মে) একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত এ দলকে সম্পদের উৎস ও আয়কর নথি যাচাই করে প্রকৃত তথ্য অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র অনুসন্ধান টিম গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার এবং প্রকল্পের অর্থ লোপাটসহ একাধিক অভিযোগের অনুসন্ধান চলছিল। পূর্বাচলে প্লট জালিয়াতির একটি মামলায় চার্জশিট দাখিলের পর আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

২০২৪ সালের ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৬টি অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক। আদালত তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগেও অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে ওই তলবের পর কোনো পক্ষ থেকেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9