কুমিল্লায় বাস খাদে পড়ে এক নারী নিহত, আহত ৮

১৪ জুন ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১১:১০ AM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে এক নারী নিহত হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আজ শনিবার (১৪ জুন) ভোরে উপজেলার শহীদনগর এলপিজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম (২৬) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস শহীদনগর এলপিজি পাম্পের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে যায়। এ সময় শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে সোমবার

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেদ চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬