এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে সোমবার

১৪ জুন ২০২৫, ০২:২২ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৭:২১ PM
এনটিআরসিএ লোগো ও শিক্ষক

এনটিআরসিএ লোগো ও শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হবে ২২ জুন থেকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী সোমবার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬