প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষ বিদায় সাংবাদিক ফারজানা রুপার

১২ জুন ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
ফারজানা রুপা বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে তার মাকে শেষ বিদায় জানান

ফারজানা রুপা বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে তার মাকে শেষ বিদায় জানান © টিডিসি

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছে তার মাকে শেষ বিদায় জানান।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। এর আগে বাদ আছর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপপরিদর্শক মো.আলাউদ্দিন।

তিনি বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

সাংবাদিক ফারজানা রুপার ভাগ্নে নবনীল সরকার বলেন, তারা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

 

 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬