পশুর হাটে চাঁদাবাজি, গ্রেপ্তারের পর বিএনপি ও বৈষম্যবিরোধী নেতার জামিন

২৮ মে ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১১ AM
গ্রেপ্তার দুজন

গ্রেপ্তার দুজন © সংগৃহীত

কুড়িগ্রামের যাত্রাপুর পশুর হাট থেকে ইজারার রসিদ ছাড়া অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে করা মামলায় মো. মাহাবুব রহমান (৫৮) ও মো. আলমগীর (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ মে) চাঁদা তোলার সময় যৌথ বাহিনীর হাতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আজ বুধবার (২৮ মে) সকালে মামলা হয়। পরে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তার মাহাবুব রহমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং মো. আলমগীর কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। মঙ্গলবার যাত্রাপুর গরুর হাটে মাহাবুব ও আলমগীরের বিরুদ্ধে রসিদবিহীন চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে। ফেনীর মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন যাত্রাপুর হাটে টহলরত যৌথ বাহিনীকে অভিযোগ দিলে ওই দুজনকে আটক করা হয়।

জানা যায়, ফেনীর ছাগলনাইয়া এলাকার মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন গতকাল যাত্রাপুর হাট থেকে ১৭টি মহিষ কেনেন। পরে মাহাবুব ও আলমগীর তাকে (আনোয়ার) গরু–মহিষ বিক্রির শেডে নিয়ে যান। প্রতিটি মহিষের জন্য ৫০০ টাকা হিসাবে ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এ সময় আনোয়ার চাঁদা নেওয়া ব্যক্তিদের কাছে রসিদ চাইলে তাঁরা হাটের ইজারার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি হাটে দায়িত্বরত যৌথ বাহিনীর সদস্যদের জানান তিনি। পরে মাহাবুব ও আলমগীরকে আটক করে থানায় নেওয়া হয়।

মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মাহাবুব রহমান ও তার সহযোগী মিলে আমার কাছ থেকে ১৭টি মহিষের জন্য ৮ হাজার ৫০০ টাকা নিয়েছেন। আমাকে কোনো রসিদ দেননি। তাই আমি যৌথ বাহিনীকে জানিয়েছি। পরে থানায় মামলা করেছি। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, চাঁদা আদায়ের অভিযোগে দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

 

‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬