কোরবানির সময় গরুর লাথি-গুতা ও ধারালো অস্ত্রের আঘাত, আহত ১২০ জন

০৭ জুন ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
কোরবানির গরু

কোরবানির গরু © সংগৃহীত

আজ পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পরপরই সকালে রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানির ধুম।

ধর্মীয় দায়িত্ব পালন ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঢাকাবাসী সকাল থেকেই নিজেদের মতো করে কোরবানি দিচ্ছেন। গ্যারেজ, রাস্তাঘাট কিংবা হাউজিং এলাকার নির্ধারিত স্থানে যেখানে সুযোগ মিলেছে, সেখানেই চলছে পশু জবাইয়ের কাজ।

রাজধানী ঢাকায় ও আশপাশে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুতা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ রাতের মধ্যেই দুই সিটির বর্জ্য অপসারণ: আসিফ মাহমুদ

শনিবার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত এবং গরুর লাথি ও গুতায় নারী-শিশুসহ অন্তত ১২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬