সৌদির সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

০৬ জুন ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
ঈদের জামাত

ঈদের জামাত © টিডিসি সম্পাদিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন অর্ধশতাধিক পরিবার। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে এই গ্রামের প্রায় ৪০-৫০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাদের পূর্বপুরুষদের সময় থেকেই চলে আসা এ রীতি এখন এলাকার একটি স্বতন্ত্র সংস্কৃতিতে পরিণত হয়েছে। ঈদ উপলক্ষে ঘরে ঘরে বিশেষ খাবার ও মিষ্টান্নের আয়োজন করা হয়েছে। তৈরি হয়েছে উৎসবের আমেজ। এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে বিশ্বাস তাদের।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি গাজী রবিউল ইসলাম অনিক, সাওকাত হাওলাদার, অলিউল্লাহ বলেন, নবীজি বলেছেন আকাশে চাঁদ দেখা গেলে এবং দুইজন ব্যক্তি যদি সাক্ষ্য দেন, তবে সে অনুযায়ী রোজা রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা যায়। আমরা শরিয়ত মোতাবেক ইসলাম ধর্ম পালন করে থাকি।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। একসময় এতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তবে বর্তমানে আর কোনো বাধা নেই। সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছি।

এ বিষয়ে ইমাম নুরুল ইসলাম বলেন, আমরা চাঁদ দেখার উপর নির্ভর করেই রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি। সৌদি আরবে ঈদের ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি নিই।" প্রতিবছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সময় নারী-পুরুষ প্রায় শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কোরবানির জন্য পশু জবাই করেন। 

আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ১২ নভেম্বর ২০২৬
শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950