সাতক্ষীরার ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ 

০৬ জুন ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৬:৩৪ PM
সাতক্ষীরায় ঈদ উদযাপন

সাতক্ষীরায় ঈদ উদযাপন © টিডিসি ফটো

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেন।
 
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে নামাজে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
 
ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের গ্রামগুলোর মানুষ সকাল সকাল ঈদের জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন নামাজে।
 
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, সাতক্ষীরায় প্রায় ২০টি গ্রামে সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ম অনুসরণ করে আসছি এবং আগামীতেও তা চালিয়ে যাব।
 
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান এবং গরু-ছাগলসহ বিভিন্ন পশু কোরবানি করেন। ঈদের এই আনন্দ-উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছেন তারা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬