বিধবা নারীর জমি দখলের অভিযোগ

০৫ জুন ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ১২:৫৩ AM
বিধবা নারীর জমি

বিধবা নারীর জমি © টিডিসি ফটো

রংপুরের পীরগাছায় বিধবা এক নারীর জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ জুন) ভুক্তভোগী মরিয়ম বেগম জমি ফিরে পেতে আইনগত ব্যবস্থা চেয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে মরিয়ম বেগম (৬৩) পৈতৃক সূত্রে ৩৩ শতক জমি পান। ৩৩ শতকের মধ্যে ২৮ শতক জমি একই গ্রামের শহর উল্যার ছেলে বুলু মাস্টারের নিকট বিক্রয় করেন। ২৮ শতক জমি বিক্রয় করার পর অবশিষ্ট পাঁচ শতক জমি বুলু মাস্টার জোরপূর্বক তার দখলে নেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন মরিয়ম বেগম।

তিনি আরও উল্লেখ করেন, বুলু মাস্টারের কাছে তার পাঁচ শতক জমি বুঝে দেওয়ার জন্য বারবার বলা হলেও তিনি জমি বুঝে দেননি। বরং জমি বুঝে চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান।

স্থানীয় আছির উদ্দিন বলেন, ‘২৮ শতক জমি বুলু মাস্টার কিনেছেন জানি। কিন্তু বাকি পাঁচ শতক জমি কিনেছেন কিনা, আমার জানা নেই।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বুলু মাস্টারের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে পীরগাছা থানার সহকারী উপ-পরিদর্শক এরশাদ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনে করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে সমাধানের জন্য বসা হবে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬