কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

০৩ জুন ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১২:৫০ PM
নিহত যুবক নুরনবী

নিহত যুবক নুরনবী © টিডিসি

ভোলার চরফ্যাশনে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই পারভেজ। সোমবার (২ জুন) রাতের দিকে উপজেলার শশীভূষণ থানার কলেরহাট রাস্তার মাথার দক্ষিণ পাশে (চরফ্যাশন-দক্ষিন আইচা) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুরনবী (২৩) । তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিম পাড়া এলাকার শানু বেপারীর ছেলে। আহত পারভেজ একই এলাকার আলমগীরের ছেলে এবং তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরনবী গুরুতর আহত হন এবং পরে মৃত্যু হয়। আহত পারভেজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬