টুঙ্গিপাড়ায় প্রথম নারী ইউএনও ফারজানা আক্তার

০১ জুন ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৭:০০ PM
ইউএনও ফারজানা আক্তার

ইউএনও ফারজানা আক্তার © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার। 

আজ রবিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য বিদায়ী ইউএনও মো. মঈনুল হকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার। সর্বশেষ টাঙ্গাইলে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ফারজানা আক্তার ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

পরে পরে রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকার ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউএনও ফারজানা আক্তার বলেন, ‘প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি গর্বিত। সবার সহযোগিতা না পেলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই সবার সহযোগিতায় উপজেলা প্রশাসন জনগণের কল্যাণে কাজ করে যাবে।’

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950