স্কুলে চুরির পর ইউএনও পরিদর্শন করায় শিক্ষককে পিটুনি দুর্বৃত্তের

২১ মে ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ১০:০৩ AM
আনোয়ারার দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

আনোয়ারার দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার পর ইউএনও পরিদর্শনে যাওয়ায় এক সহকারী শিক্ষককে মারধর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ মে) উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা এলাকায় এঘটনা ঘটে।

মারধরে আহত মোহাম্মদ ইসমাইল (৫৫) একই ইউনিয়নের সরেঙ্গা এলাকার বাসিন্দা। দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
আহত শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ শাহিন বলেন, স্কুলে কিছুদিন আগে চুরির ঘটনা ঘটে। ইউএনওকে পরিদর্শনে নিয়ে আসায় তাকে মারধর করেছে। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসি।

হামলার শিকার সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘কিছুদিন আগে স্কুলে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ইউএনও তাহমিনা আক্তার পরিদর্শনে যান। পরিদর্শনের কয়েকটি ছবি আমরা ফেসবুকে দিই। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে কেন ইউএনওকে পরিদর্শনে এনেছি বলে আমাকে মারধর করে কয়েকজন যুবক। মূলত চুরির ঘটনার পরই ইউএনওকে নিয়ে যাওয়ার কারণে আমাকে মারধর করছে তারা। স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে রক্ষা পাই।’

আরও পড়ুন: তিতুমীরের ছাত্রাবাস উদ্বোধনের আগেই নষ্ট দরজা-চেয়ার-টেবিল, খসছে পলেস্তারা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, কয়েকদিন আগে একটি স্কুলে পরিদর্শনে গিয়েছিলাম। তবে মারধরের ঘটনার বিষয়টি আমার জানা নেই।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9