দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ইউএনওর হস্তক্ষেপে সমাধান

০১ জুন ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
দুই স্কুলের শিক্ষকদের সঙ্গে ইউএনওর বৈঠক

দুই স্কুলের শিক্ষকদের সঙ্গে ইউএনওর বৈঠক © টিডিসি

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে দুই স্কু‌লের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শিক্ষকসহ ৬ ছাত্রী আহত হয়। এ নিয়ে দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শনিবার( ৩১মে) নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি। 

জানা গেছে, বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বখতিয়ার হোসেন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছয়জনই বরইবুনিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। 

বিদ্যালয় দুইটির প্রধান শিক্ষক মলয় মালাকার ও সুব্রত কুমার রায় বলেন, আমাদের স্কুল দুটির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ইউএনও মো. ফজলে রাব্বি বলেন, উপজেলার দুটি স্কুলের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা করানো হয়েছে। শনিবার আমার কার্যালয়ে উভয় স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকাবাসীদের ডেকে বিষয়টির সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামীতে 
যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে উভয় পক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে দাঁড়ালেন আন্দোলনকারী…
  • ১৫ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে শিক্ষা…
  • ১৫ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞা…
  • ১৫ জুলাই ২০২৬
পঞ্চম মার্কিন নৌবহরে হামলার দাবি ইরানের
  • ১৫ জুলাই ২০২৬
বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে প্রায় কোটি মানুষের আবে…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence