মেঘনায় ট্রলার ডুবিতে এক জনের মৃত্যু, নিখোঁজ ৮

৩১ মে ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৫৭ PM
মেঘনায় ট্রলার ডুবি

মেঘনায় ট্রলার ডুবি © টিডিসি ফটো

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯জন যাত্রী নিয়ে একটি  ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারের পর একজন মারা যান। জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলামসহ (২৮) এখনো ৮জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেন।  

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ  ৩৯জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩০ জনকে জীবিত এবং একজনকে উদ্ধারের পর মারা যান। এক পুলিশ সদস্যসহ এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

চাঁদপুরে ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্…
  • ১৯ নভেম্বর ২০২৬
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬
বিমানে ৭০০ পাইলটসহ সাড়ে চার হাজার জনবল প্রয়োজন হবে
  • ১৯ নভেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ে ৬ অনুষদের অধীনে ১০ বিভাগ খোলার অনুমোদন…
  • ১৯ নভেম্বর ২০২৬
চাপাতি হাতে আ. লীগ নেতাকর্মীদের মিছিল, থমথমে গোপালগঞ্জ—বিএন…
  • ১৯ নভেম্বর ২০২৬
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৯ নভেম্বর ২০২৬