ঢেউয়ের আঘাতে উপকূলে এসে আটকে গেছে জাহাজ 

৩০ মে ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
আটকে পড়া জাহাজ

আটকে পড়া জাহাজ © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় প্রবল সাগর ঢেউয়ের কারণে একটি জাহাজ আটকে পড়েছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল ছিল। এ সময় একটি মাঝারি আকারের পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রায়পুর বেরিবাঁধ এলাকার অগভীর পানিতে আটকে যায়। ফলে মসজিদটি হুমকির মুখে পড়েছে। 

খবর পেয়ে কোস্ট গার্ড ও দায়িত্বে থাকা লোকজনে এ জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নেয়। জাহাজটিতে কোনো তেল বা বিপজ্জনক পদার্থ আছে কি না, তা নিশ্চিত হতে কাজ করছেন তারা। 

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন। জোয়ারের সময় ঢেউ আরও তীব্র হলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাতে পার্শ্ববর্তী এলাকার ক্ষতির সম্ভাবনাও বেড়ে যাবে।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬