কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করল বিএসএফ

২৯ মে ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
৯ নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করল বিএসএফ

৯ নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করল বিএসএফ © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পরে টহলরত কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে। দুপুরে তাদেরকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতের খেতাবের কুটি ও ঝিকরী বিএসএফ ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে এই পুশ-ইনের ঘটনা ঘটে। বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করেন।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম  সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার উপজেলা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম। 

তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বিজিবি তাদের থানায় হস্তান্তর করার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬