সংসারে অভাব, একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

২৭ মে ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

একসঙ্গে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী © টিডিসি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব-অনটনের চাপ সহ্য করতে না পেরে একসঙ্গে বিষপান করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (২০)।

নিহত আল আমিন (২৫) ওই এলাকার নান্নু মিয়ার ছেলে ও জরিনা (২০) একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, আল আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। অভাব-অনটন ও সংসারের টানাপোড়নে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তারা। কয়েক দিন আগে কিস্তিতে কেনা ইজিবাইক বিক্রি করে দেন আমিন, যার পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, পরিবারে অভাব ও দাম্পত্য টানাপোড়েনের কারণে মানসিক চাপে ছিলেন তারা। হতাশা থেকে দুজনই চালের পোকা মারার বিষ (কেরি টেবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। পরে আল আমিনও মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব ও মানসিক যন্ত্রণার কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬