ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

২৭ মে ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
হাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

হাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ © টিডিসি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৬ মে) উপজেলার খাদরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছ, মুন্সিবাড়ির গিয়াসউদ্দিন সরদারের বাড়ির পাশের একটি সরকারি খাস পুকুরে কাশেম নামের এক ব্যক্তির হাঁস গেলে বিল্লাল ও গিয়াসউদ্দিন পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই গোষ্ঠীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছানু বাড়ি, সাবুদ আলী বাড়ি, বড় বাড়ি ও আক্তার চেয়ারম্যান বাড়ির অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়। কুপিয়ে নষ্ট করা হয় গেট, ঘরের জানালা ও দরজা। ক্ষতিগ্রস্ত হয় তিনটি বৈদ্যুতিক মিটার। এমনকি পুকুরের পানিতে ফেলা হয় খাটের ম্যাট্রেস, বালিশ, ফ্রিজ, টিভিসহ অন্যান্য আসবাবপত্র।

অন্যদিকে বিল্লাল অভিযোগ করেন, আগের দিন কাশেমের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মেয়ের চোখে আঘাত করে, যার জেরেই এ সংঘর্ষের সূত্রপাত।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950