মাদ্রাসায় ভর্তিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১ মে ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার্থী ভর্তি নিয়ে বিরোধের জেরে দুটি পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাবেয়া বসরী মহিলা মাদ্রাসা ও জামিয়া সুলতানিয়া রওজাতুল কোরআন মহিলা মাদ্রাসার মালিক মফিজুর রহমান ও ওবায়দুল হকের মধ্যে শনিবার রাতে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রোববার দুপুর থেকে উভয় পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে ১৫ জনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “প্রাথমিকভাবে দুই মাদ্রাসা মালিকের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬