রাজধানীর যেসব সড়কে আজও চলবে আন্দোলন

২২ মে ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৫:৩৬ PM
রাজধানীর সড়কে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে

রাজধানীর সড়কে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে © ফাইল ফটো

রাজধানীর দক্ষিণাংশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে আজ বৃহস্পতিবারও (২২ মে) চলবে আন্দোলন। এতে সড়কগুলোয় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকতে পারে। ফলে জরুরি প্রয়োজনে বের হলে এসব সড়ক এড়িয়ে চললে ভোগান্তির শিকার হওয়ার সম্ভাবনা কমবে।

জানা গেছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে রাতভর আন্দোলন চালিয়ে গেছেন তারা। সড়কেই রাত্রিযাপন করেছেন ইশরাকের সমর্থকরা। আজ বৃহস্পতিবারও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন তারা।

এ আন্দোলনের ফলে কাকরাইন ও যমুনার সামনের এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি নগরভবন এলাকায়ও কয়েকদিন ধরে আন্দোলন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এর ফলে গুলিস্তান বঙ্গবাজার এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজেই সড়কে রাত্রিযাপন ইশরাক সমর্থকদের

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিশ্চিতের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। 

এতে শাহবাগ, পরীবাগ এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সম্ভাবনা রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে বের হলে এসব সড়ক এড়িয়ে চলতে পারেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬